ক্যান্সার নিরাময়ের ভুয়া বিজ্ঞাপন ছড়াচ্ছে ইউটিউব

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৫  
বিভিন্ন ভাষায় ক্যান্সার ভালো হবার ভুয়া ভিডিও প্রোমোট করছে ইউটিউব। বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে প্রচার করছে ক্যান্সার ভালো হওয়ার ভুয়া অ্যাডভার্ট। ক্যান্সার ভালো হওয়ার এসব ভুয়া ওষুধের বিজ্ঞাপনে স্যামসাং, হেঞ্জ এবং ক্লিনিকুই এর মতো নামী ব্র্যান্ডও জড়িত। আর এ ধরনের প্রচারণার মাধ্যমে ইউটিউব রোগটির নিরাময় বিষয়ে ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং বিভিন্ন ধরনের চিকিৎসককে ভুল পথে পরিচালিত করছে বলে অভিযোগ করেছে বিবিসি। অনুসন্ধানী পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউটিউব ঘেটে ১০টি ভাষায় অন্তত ৮০টি ভুয়া ভিডিওর বিজ্ঞাপনের সন্ধান পেয়েছে তারা। এসব ভিডিওর অনেকগুলোর লক্ষাধিক দর্শক রয়েছে। অভিযোগের ভিত্তিকে কিছু ইংরেজি ভাষার বিজ্ঞাপন বন্ধ করা হলেও এখনো সেখানে পর্তুগিজ, রাশিয়ান, আরবি, পার্সি, হিন্দি, জার্মান, ইউক্রেনিয়ান, ফ্রেঞ্চ এবং ইতালিয়ান ভাষায় বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভুয়া ক্যান্সার সারানোর ঔষধ হিসেবে অনেকেই টারমেরিক এসিড বা বেকিং সোডা খাওযার কথাও বলেছেন। এমনকি অনেকেই গাধার দুধ কিংবা ফুটানো পানি খাওয়ার কথা বলেছেন যেগুলো নাকি ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কাজ করবে। কিন্তু এগুলোর কোন চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা নেই। চিকিৎসা বিজ্ঞান এখনো এমন ঔষধের কথা বলেনি ক্যান্সার সারানোর জন্য। তবুও মাধ্যমটিতে এমন ভিডিও দেখা যাচ্ছে। খবরে বলা হয়েছে, বেকিং সোডা খেয়ে ক্যান্সার সারানোর বিজ্ঞাপনটি ‘ক্যান্সার চিকিৎসা’ অনুসন্ধানের তালিকায় শীর্ষে রয়েছে। একই ভাবে গাজরের জুস বা চরম উপবাসের বিষয়টিও এই চিকিৎসার মধ্যে উল্লেখ রয়েছে। এ বিষয়ে ডাটা অ্যান্ড সোসাইটি ইনস্টিটিউটের বিশ্লেষক ও গবেষক এরিন ম্যাকওয়েনি বলেন, যেহেতু ইউটিউবের ’অ্যালগরিদম আপনার সাদৃশ্যযুক্ত ভিডিওগুলির অনুরূপ ভিডিওগুলির প্রস্তাব দেয়, আর এর মাধ্যমে দেওয়া পরামর্শের বিশ্বাসযোগ্যতা নির্বিশেষে একটি ভিডিও থেকে অন্য ভিডিওতে অবিচ্ছিন্নভাবে যাওয়ার একটি পথ তৈরি করে। তাই কেউ বিশ্বাসযোগ্য ভিডিও থেকে শুরু করতে পারেন এবং তার পরে ক্যান্সার নিরাময়ের জুসের ভিডিও দেখার পরামর্শ দিতে পারে। এই প্রস্তাবনা সিস্টেম অ-বিশ্বাসযোগ্য সামগ্রী থেকে বিশ্বাসযোগ্য করে তোলে। এর দায় তাদের রয়েছে।